Home > Articles > মা হওয়ার সঠিক বয়স কত? বেশি বয়সে গর্ভধারণ ও এগ ফ্রিজিং নিয়ে সম্পূর্ণ গাইড পরামর্শে এবং লেখায়: ডাঃ দেবলীনা ব্রহ্ম (প্রখ্যাত, অ্যাওয়ার্ড-উইনিং আই ভি এফ ও স্ত্রী-রোগ বিশেষজ্ঞ এবং স্পর্শ আই ভি এফ সেন্টারের কর্ণধার)Synopsis
মাতৃত্ব—ভবিষ্যতের এক অমল আনন্দের নাম। কিন্তু বর্তমান যুগে নারীদের ক্যারিয়ার এবং ব্যস্ত জীবনযাত্রার কারণে ঠিক কোন বয়সে মা হওয়া উচিত, তা নিয়ে অনেকের মনেই সংশয় রয়েছে।
আজকের সমাজে পুরুষের মতোই নারীরাও কর্মজগতে নিজেদের প্রতিষ্ঠিত করছেন। 'মাতৃত্ব হয়তো ক্যারিয়ারে অন্তরায় হতে পারে'—এমন ভাবনা থেকেই কম বয়সে মা হতে অনেকেরই অনীহা দেখা যাচ্ছে। তবে আর্থ-সামাজিক কারণ যাই হোক না কেন, স্বাভাবিক মাতৃত্ব কিন্তু সঠিক বয়সের ওপর অনেকটাই নির্ভর করে। বেশি বয়সে মা হওয়ার ঝুঁকি এবং আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সাহায্যে কীভাবে মাতৃত্বের স্বাদ পাওয়া সম্ভব, চলুন তা জেনে নিই।
একজন দীর্ঘদিনের অভিজ্ঞ ইনফার্টিলিটি বিশেষজ্ঞ হিসেবে বলতে পারি যে, নারীর পক্ষে মাতৃত্বের সেরা সময় হলো ২০ থেকে ৩০ বছর বয়সের মধ্যে।
আজকের প্রতিযোগিতামূলক পৃথিবীতে নারীকে শিক্ষা ও ক্যারিয়ারের জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। সদ্য টিনএজ পেরোনো একটি মেয়ের পক্ষে জীবনের জন্য সঠিক সময়ে গুছিয়ে ওঠা সবসময় সম্ভবপর হয় না। আবার চিকিৎসাবিজ্ঞানের বাস্তব এটাও যে, কুড়ির কোঠায় থাকা একজন নারী যত সহজে ও সুস্থভাবে মাতৃত্ব লাভে সফল হতে পারেন, ৩০ পেরোনোর পর তা শারীরিক কারণে ততটা সহজ থাকে না।
বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের অন্যান্য অঙ্গের মতো প্রজননতন্ত্রেরও বয়স বাড়ে।
তথা কথিত উন্নত দেশে অনেক নারী-পুরুষ ভবিষ্যতে শরীর কতটা সঙ্গ দেবে তা ভাগ্যের হাতে ছেড়ে না দিয়ে, নিজেদের শুক্রাণু বা ডিম্বাণু আগে থেকেই সংরক্ষণ করতে শুরু করেছেন। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় একে 'এগ বা স্পার্ম ইনশিওরেন্স' (Egg/Sperm Freezing বা Cryopreservation) বলা হয়।
অত্যাধুনিক ল্যাবরেটরিতে সুস্থ-স্বাভাবিক ডিম্বাণু এবং সচল শুক্রাণুকে কম বয়সে সংগ্রহ করে নির্দিষ্ট তাপমাত্রায় (Liquid Nitrogen-এ) দীর্ঘদিন সঞ্চিত রাখাই হলো এই পদ্ধতির মূল কথা। পশ্চিমা দেশগুলোতে এটি অত্যন্ত পরিচিত হলেও আমাদের দেশে এখনও এর তেমন প্রচার হয়নি। তবে ক্যারিয়ার গুছিয়ে নিয়ে নিশ্চিন্তে মা হওয়ার জন্য এর পেছনে যথেষ্ট বুদ্ধিদীপ্ত ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে।
ক্যারিয়ারের কারণে বয়স পেরিয়ে গেলে কি মা হওয়া যায় না? অবশ্যই সম্ভব। এর জন্য নির্দিষ্ট কিছু নিয়ম ও উপযুক্ত বিশেষজ্ঞের সঠিক গাইডেন্স দরকার।
মনে রাখবেন, বয়স বাড়লে ওভারিতে সমস্যা হতে পারে বা ডিম্বাণু শেষ হয়ে যেতে পারে, কিন্তু জরায়ু বা ইউটেরাস (Uterus) ভ্রূণ ধারণ করতে সক্ষম থাকে আরও অনেক দিন। রিপ্রোডাক্টিভ মেডিসিন ঠিক এই জায়গাতেই নিজের কামাল দেখায়:
অতএব, 'এগ ইনশিওরেন্স' (Egg Freezing) বিষয়ে আমাদের আরও সচেতনতা দরকার। নিজের সঞ্চিত ডিম্বাণু বা সঠিক চিকিৎসায় সফল প্যারেন্টহুড আসুক আপনার জীবনে।
ডাঃ দেবলীনা ব্রহ্ম
ফাউন্ডার, স্পর্শ আই ভি এফ সেন্টার | অ্যাওয়ার্ড-উইনিং আই ভি এফ (IVF) ও স্ত্রী-রোগ বিশেষজ্ঞ
ডাঃ দেবলীনা ব্রহ্ম ভারতের একজন স্বনামধন্য এবং পুরস্কৃত ইনফার্টিলিটি বিশেষজ্ঞ। উন্নতমানের আই ভি এফ (IVF) চিকিৎসা এবং বিশ্বমানের প্রযুক্তির সমন্বয়ে তিনি স্পর্শ আই ভি এফ সেন্টার প্রতিষ্ঠা করেছেন। তাঁর নিবিড় যত্ন, সঠিক রোগ নির্ণয় এবং আধুনিক চিকিৎসায় হাজারো দম্পতি আজ সফলভাবে সন্তান লাভের আনন্দ উপভোগ করছেন।
যোগাযোগ করুন (Contact Us)
📍 ঠিকানা: মধ্যমগ্রাম চৌমাথা & তেঘোরিয়া লোকনাথ মন্দির (ক্লিক করে ম্যাপে দেখুন)
📧 ইমেল: info@sparshaivf.com
📞 হেল্পলাইন: 9830305076 / 9804888808